ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

নির্বাচনে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের প্রস্তাব এবি পার্টির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয় দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বুধবার (২০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এসব প্রস্তাবের কথা জানান।

প্রস্তাবের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পুলিশ ও আনসারের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের দাবি। মঞ্জু বলেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী একা পরিস্থিতি সামাল দিতে নাও পারে। তাই শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহজ হবে। তার ভাষ্য অনুযায়ী, সিইসি এ প্রস্তাবকে “খুবই ভালো আইডিয়া” বলে প্রশংসা করেছেন।

এবি পার্টি প্রধান আরও বলেন, নির্বাচনী ব্যয়ের সীমা কমানো, পোস্টার ছাপানোর দায়িত্ব কমিশনের হাতে নেওয়া এবং ভোটকেন্দ্র মাঠে আয়োজন করলে অনিয়ম রোধ ও মনিটরিং সহজ হবে। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি মনে করেন, শুধু ভোট গ্রহণ নয়, ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার দায়িত্বও নির্বাচন কমিশনের নেওয়া উচিত।

তার মতে, নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা দূর করাই এখন প্রধান কাজ। সরকার, সিইসি ও রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অবস্থান জানালেও যারা সংশয় প্রকাশ করছেন, তাদের উদ্বেগ মেটানো জরুরি। না হলে সুষ্ঠু ভোট আয়োজন কঠিন হয়ে পড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

নির্বাচনে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের প্রস্তাব এবি পার্টির

আপডেট সময় ১১:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫