শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঁদাবাজি, লুটপাট, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক আয়েশা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা সোবহান মাদবরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয় সুরুজ মাদবর ও স্বাধীন মাদবরের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২ ডিসেম্বর কাজীরহাট এলাকায় সোবহান মাদবরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, হামলার সময় প্রতিষ্ঠানে ভাঙচুর, মালামাল লুটপাট, নগদ অর্থ আত্মসাৎ এবং প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার পর গত বছরের ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন সোবহান মাদবর। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন।
তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী সোবহান মাদবর বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
বাদীপক্ষের আইনজীবী দিপু মিয়া জানান, মামলাটি বিচারাধীন রয়েছে এবং আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।
ঢাকা
,
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন
ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর
জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী
দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী
শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার
ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী
মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার
দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা
আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প
আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন
জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- ১৬০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























