ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’ বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহারের উদ্বেগকে আমলে নেওয়া হবে :জয়শঙ্কর এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

জনগণ নির্বাচনমুখী হলে ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

আজ শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারতো না কিন্তু এখন সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে। বাজারে সবজির দামের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি হচ্ছে। সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে, দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্যমূল্য পান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’

জনগণ নির্বাচনমুখী হলে ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫