ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফুটবলের মাঠে রাজনীতির লাল কার্ড শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী? চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা

ডাকসু নির্বাচনে থাকছে না সেনাবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে না, ভবিষ্যতেও এ ধরনের কোনো দায়িত্ব পালনের সুযোগ নেই।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানানো হচ্ছে, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এ ধরনের দায়িত্ব পালনের কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা থাকবে এবং তৃতীয় স্তরে সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে রাখা হবে।

তিনি জানান, পলাশী, নীলক্ষেত ও শাহবাগসহ সাতটি মূল প্রবেশপথে সেনা সদস্য অবস্থান নেবেন এবং যেকোনো প্রয়োজনে পাঁচ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারবেন। এমনকি ভোট শেষে কেন্দ্রগুলো সেনাবাহিনী দিয়ে কর্ডন করার কথাও বলেন তিনি। তবে সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের দায়িত্ব পালনের কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি এবং ভবিষ্যতেও এ ধরনের ভূমিকা রাখার সুযোগ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফুটবলের মাঠে রাজনীতির লাল কার্ড

ডাকসু নির্বাচনে থাকছে না সেনাবাহিনী

আপডেট সময় ০৩:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫