ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১৮৬৮ শ্রমিক যুদ্ধে ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’, ক্ষেপণাস্ত্র মজুত মাত্র ২১% : ট্রাম্প ধর্ষিতার বাবা নয়-গর্বিত পিতা হতে চেয়েছিলাম, আমি কি তার জন্য দায়ী?: রামিসার বাবা ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল ভারতের রাজধানী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির অবৈধ বিদেশিদের বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী: বাংলাদেশে পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৯৮৮ বার পড়া হয়েছে

গত বছর ৫ আগস্ট চট্টগ্রামের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি চায়না পিস্তল ও আট রাউন্ড গুলিসহ স্থানীয় এক বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারকৃতরা হলেন- মোংলার মালগাজি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা কামাল হাওলাদার (৪৫) এবং তার সহযোগী মো. মানিক (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত মডেল (৭.২)।

এদিকে কামাল হাওলাদারের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি দীর্ঘদিন রাজনীতির আড়ালে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেছেন কামাল।

পুলিশ আরও জানায়, ৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা ছিল যে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসী চক্রের হাতে চলে যেতে পারে। প্রায় এক বছর পর প্রথমবারের মতো তাদের এই আশঙ্কা সত্যি হলো। তদন্তকারীরা এখন এই অস্ত্র চক্রের মূল হোতাদের খুঁজছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫