ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না পাকিস্তানের হাতে আটক হওয়া সেই ভারতীয় পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী: প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না’ মাকে মারধরের ঘটনায় ছেলের ৬ মাসের জেল, ১০০ টাকা জরিমানা বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

গত ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার লন্ডনে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় ১৬ বছর ধরে লন্ডনে আছেন তিনি। সেখান থেকেই নিজ বাসায় বসে অনলাইনে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন নিরলসভাবে। ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়ে আসছেন তিনি। এবার সেই ভার্চুয়াল সেটআপের কিছু ছবি প্রকাশ্যে এসেছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের ব্যবহৃত কর্মপরিসরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘মাত্র একটি চেয়ার, একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসে থেকেও দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন।’

ছাত্রদলের পোস্টে আরও জানানো হয়, ছবিগুলো তুলেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালু। ক্যাপশনে আরও উল্লেখ করা হয়, এটি কেবল একটি ছবি নয়—এটি আমাদের নেতার দৃঢ়তা, আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী। এটি প্রমাণ করে, সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার ওপর নির্ভর করে না; বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসই একজন নেতাকে মহান করে তোলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

আপডেট সময় ১২:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫