ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না পাকিস্তানের হাতে আটক হওয়া সেই ভারতীয় পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী: প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না’ মাকে মারধরের ঘটনায় ছেলের ৬ মাসের জেল, ১০০ টাকা জরিমানা বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

রাজধানীতে ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা ও আশপাশের সড়কে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব অবরোধ কর্মসূচি দিয়েছে দেশের ১২৩টি সংগঠন।

আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। কিন্তু সড়কে অবরোধের কারণে জনদুর্ভোগ ও তীব্র যানজট তৈরি হয়। একটি রাস্তার সামান্য অংশ ব্লক হয়ে গেলেও পুরো ঢাকা শহর প্রভাবিত হয়।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দাবি-দাওয়া প্রকাশের অধিকার সবার আছে, প্রতিবাদও করা যাবে। তবে তা যেন রাস্তায় না হয়ে নির্দিষ্ট মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো স্থানে হয়। এতে জনদুর্ভোগ অনেকটা কমে আসবে।

স্থান নির্ধারণ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা কেন নির্ধারণ করবো? যারা কর্মসূচি দিতে চাইবে, তারা যদি আমাদের কাছে অনুমতি চায়, তখন আমরা জায়গা নির্ধারণ করে দেবো। আমরাও চাই না কেউ জনদুর্ভোগ সৃষ্টি করুক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

রাজধানীতে ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ: স্বরাষ্ট্র উপদেষ্টা 

আপডেট সময় ০১:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫