ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে শিবিরের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার রাতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এর আগে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে এবং গতি আনার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

৩৪ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ফল প্রকাশ নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বিলম্বে গণনা শুরু হয় রাত ১০টা থেকে। এরপর শুক্রবার রাত হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন।

ভোট গণনায় দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর বাতিল হওয়ায় ম্যানুয়ালি গণনা চলছে, ফলে সময় বেশি লাগছে।

এদিকে ফলাফল ঘিরে সিনেট ভবনসহ পুরো ক্যাম্পাসে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য মোতায়েন রয়েছে।

জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন। তবে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে শাহবাগে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় ১০:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫