ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন

বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল ও গুলি উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

এবার লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাদশা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এর আগে ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বাদশার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

থানা পুলিশ জানায়, বাদশার ঘর থেকে তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাদশা বাড়িতে ছিল না। এ ব্যাপারে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা গাজী বলেন, আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি। কখনো নোংরা রাজনীতি করিনি। আমার ওই বাড়ি পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র এনে সেখানে রেখেছে। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এটা একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের আমল থেকেই আমি ওই বাড়িতে থাকি না। পরিবার নিয়ে লক্ষ্মীপুর শহরে থাকি।

এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার বাড়িতে অভিযান চালানো হয়। অস্ত্র-গুলি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা

বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল ও গুলি উদ্ধার

আপডেট সময় ১২:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫