ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহী জেলার মোহনপুর এলাকার বাসিন্দা মো. জনি, নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুর জেলার বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল, বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকার বাসিন্দা মামুনুর রহমান সরদার ও বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকার বাসিন্দা মো. সজিব খান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সকালে গণভবন ক্রসিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এরপর পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় ধাওয়া করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আর্ট নেতাকর্মীকে ব্যানারসহ গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৫:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫