ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয়

নাটোরে আওয়ামী লীগের পুড়ে যাওয়া অফিসে বিএনপির সাইনবোর্ড, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ বাজারে আওয়ামী লীগের একটি পুরনো অফিসে এখন টাঙানো হয়েছে ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়’ সাইনবোর্ড। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করেছে, যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ঘটনাস্থলটি ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলের গড়া শহিদ কল্লোল স্মৃতি সংঘের কার্যালয়। যদিও এটি ব্যবহার করতেন নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন ডালু। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আগুনে কার্যালয়টি পুড়ে যায়। পরবর্তীতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সেখানে সাইনবোর্ড টাঙিয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪নং নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়’ ঘোষণা করেন।

বিএনপির দাবি, জায়গাটি তাদের নেতা আসাব সরকারের মালিকানাধীন। বিএনপি নেতা সাজদার রহমান জানান, আগের দখলদারিত্ব অবসানের পর তারা নিজের জায়গায় অফিস প্রতিষ্ঠা করেছেন। আর আওয়ামী লীগের এক স্থানীয় নেতা বলেন, “এভাবে কার্যালয় দখল অনভিপ্রেত, কিন্তু কিছু বললে নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে।”

তবে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানিয়েছেন, এ বিষয়ে কেউ এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

নাটোরে আওয়ামী লীগের পুড়ে যাওয়া অফিসে বিএনপির সাইনবোর্ড, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

আপডেট সময় ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫