ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশর কোচ ‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’ : মির্জা ফখরুল শিক্ষকতাই সবচেয়ে মহান পেশা, বললেন মির্জা ফখরুল বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে পুতিনের বার্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা খামেনির বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে মিশরকে পেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমকালো কাওয়ালি সন্ধ্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবিরের অঙ্গ সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে গজল, হামদ, নাত ও কাওয়ালিসহ নানা ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। অংশগ্রহণ করে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন সংগঠন। জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও ব্যান্ড ‘হ্যাভেন টিউন’ও কণ্ঠ দেন এতে।

কাউয়ালি সংগীতের শুরতে কুরআন তেলোয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়। কাউয়ালি অনুষ্ঠানে শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ বলেন, “মো. ফারুকের নেতৃত্বে দুটি অভিনয় দল থাকবে। আবৃত্তি করবেন মুকুল হোসেন। শিক্ষার্থীদের বিনোদন ও মানসিক প্রশান্তির কথা মাথায় রেখেই এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমাদের আজকের আয়োজন। ”

শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “আজকের এই অনুষ্ঠানে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ২০০৬ সালে শহীদ হওয়া ফয়সালকে এবং জুলাই আন্দোলনের শহীদ একরামুল হক সাজিদকে। একই সঙ্গে আহত সকল শিক্ষার্থীর সুস্থতা কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আজকের অনুষ্ঠান মন ভরে উপভোগ করবে এটাই প্রত্যাশা। শিক্ষার্থীদের যে ঢল কাউয়ালি ঘিরে এটা দেখেই মন ভরে যাচ্ছে।” তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব অটুট থাকুক—এই প্রত্যাশা নিয়েই আমাদের এই আয়োজন। সকলের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাবো।”

জানা যায়, কাউয়ালি অনুষ্ঠানে শাখা শিবির বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নূর নবীর জন্য ফান্ড কালেকশন করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী অনেক দিন ধরে ‘অস্টিওসারকোমা’ নামের অস্থি ক্যান্সারে ভুগছেন। এসএসসি পরীক্ষার পর তার অস্থিতে ক্যন্সার ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার বাম পা কেটে ফেলা হয়।

তবুও তিনি পড়াশুনার হাল ছাড়েননি। অদম্য সাহস ও স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন। প্রতিদিন সাভার থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ অতিক্রম করে সপ্তম সেমিস্টারের পড়াশোনাও সম্পন্ন করেছেন। চিকিৎসকরা দ্রুত তার চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমকালো কাওয়ালি সন্ধ্যা

আপডেট সময় ০২:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫