ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী  কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক: বাউফলে ১০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ ১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?: বিজয়কে গভর্নরের প্রশ্ন এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!: সমালোচনার জবাবে মাদানী ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

মুজিব নয় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী: রাশেদ প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মানতে না পেরে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন। স্বাধীনতার কথা বলেছিলেন এবং দেশের মানুষের মধ্যে স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, শেখ মুজিবের মত নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নেয় নাই। মুজিব নয় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা।

রাশেদ প্রধান বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভাসানীর সক্রিয় ভূমিকা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিল। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ আমাদের লালন করতে হবে। এক ফ্যাসিস্টের বিদায়ে আরেক ফ্যাসিস্টের জন্ম দেওয়া যাবে না। চাঁদাবাজি, দখলদারি ও ভারতের গোলামির রাজনীতি যারা নতুন করে করতে চায়, তাদের আগামী জাতীয় নির্বাচনে রুখে দিতে হবে।

আজ সোমবার সকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে, মওলানা আব্দুল হামিদ এখন ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষে জাগপা আয়োজিত ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাংলার ভাসানী’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম, সাংঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: ভারতীয় বিমান বাহিনী 

মুজিব নয় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী: রাশেদ প্রধান

আপডেট সময় ০২:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫