ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া ‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’ বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহারের উদ্বেগকে আমলে নেওয়া হবে :জয়শঙ্কর

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ সেইভাবেই জবাব দেবে: ছাত্রশিবির সেক্রেটারি সাদ্দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

এবার ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইড লাইন শীর্ষক প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সাদ্দাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদলের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলো থেকে তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। ছাত্রদল পুরোনো সন্ত্রাসী বন্দোবস্ত কর্মকাণ্ডের দিকে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে পার পেয়ে যাওয়ার কারণ নেই। আমরা ধৈর্য্য ধারণ করছি, কিন্তু তাদের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ তাদেরকে সেইভাবেই জবাব দেবে।

এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন আল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ সেইভাবেই জবাব দেবে: ছাত্রশিবির সেক্রেটারি সাদ্দাম

আপডেট সময় ০৫:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫