ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া ‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’ বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহারের উদ্বেগকে আমলে নেওয়া হবে :জয়শঙ্কর

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, খতিবদের স্থায়ী ভাতার ব্যবস্থা: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

এবার ইনশাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সব ইমাম-খতিব-মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে সমাজে যেন ফিতনা সৃষ্টি না হয়, সেদিকে আলেমদের সতর্ক দৃষ্টি রাখারও তাগিদ দিলেন তিনি। আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানই ভাতা ব্যবস্থা করার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দফা দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে ইমাম-খতিবদের দ্বীনই দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করার কথা জানান বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তিনি বলেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে ফেতনা তৈরি করতে পারে। তাই আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই।

বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থ বিরোধী তৎপরতা রোধে সোচ্চার জানিয়ে তারেক রহমান আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, খতিবদের স্থায়ী ভাতার ব্যবস্থা: তারেক রহমান

আপডেট সময় ০৫:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫