ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান

লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়নসহ তিনজন গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নয়নসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তার অন্য দুইজন হলেন নয়নের সহযোগী আহাদ হোসেন ও ইকবাল হোসেন। তারা সবাই রামগতি পৌরসভার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে লঞ্চঘাট এলাকায় চাঁদাবাজির সময় কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে রামগতি স্টেশন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম সফিকুল ইসলাম বাদী হয়ে রামগতি থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করছিল তারা। হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলেও জানানো হয়। তার কাছ থেকে একটি রশিদ বই জব্দ করা হয়েছে, তবে লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ড আটক তিনজনকে থানায় সোপর্দ করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়নসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫