ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি—এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, খুব শিগগিরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান এবং নির্বাচনেও তিনি নেতৃত্ব দেবেন।

ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে আমীর খসরু বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে তিনি জানান, বিদেশ যাওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল, আর এ সিদ্ধান্ত একমাত্র চিকিৎসকরাই নেবেন।

জোট ও আসন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সংলাপ-আলোচনা গণতন্ত্রের অংশ, আর নির্বাচন প্রক্রিয়া এখন চলমান। নির্বাচনমুখী জাতি এখন স্বস্তিদায়ক সমাধানের অপেক্ষায়। বেগম খালেদা জিয়ার উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনিই প্রথম দিন থেকে সবচেয়ে বেশি সোচ্চার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু

আপডেট সময় ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫