ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির খুনিকে জাহান্নাম থেকে হলেও আনতে হবে: জুমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত আসামিকে ‘জাহান্নাম থেকে হলেও’ ধরে আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

জুমা বলেন, “খুনি যদি জাহান্নামেও থাকে, তাকে সেখান থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে, তারপর আবার জাহান্নামে যাবে।” তিনি আহত হাদির সুস্থতা কামনা করে বলেন, “আমাদের দোয়া থাকবে, ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার ভাই যদি সুস্থ হয়ে নাও ফেরেন, তবুও আমরা আমাদের সংগ্রাম থেকে একচুলও বিচ্যুত হব না। আমাদের আন্দোলন চলবে।” এ সময় তিনি ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যেকোনো ধরনের আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও আওয়ামী রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জুমা জানান, শরিফ ওসমান হাদি তার পক্ষ থেকে চলমান সংগ্রামের পুরো দায়িত্ব ছাত্র-জনতার হাতে হস্তান্তর করে দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির খুনিকে জাহান্নাম থেকে হলেও আনতে হবে: জুমা

আপডেট সময় ০৭:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫