দীর্ঘ প্রায় দেড়যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে প্রস্তুত সর্বস্তরের মানুষ। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয়েছে বিশাল সংবর্ধনার। নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম মুখ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তারেক রহমানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন ও রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ দেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।
তিনি আরও লেখেন, পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়াই প্রত্যাশা। স্বাগতম।
ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী
নেতানিয়াহু নন, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প!
বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের
সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত
চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…
শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই: সারজিস
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ১৪২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























