ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার ‘ভালুকার এমপির আমলনামা পড়ে শেষ করতে পারিনি’: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী ফাঁস হলো ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় ২১ লাখ ভিউ! বিনিয়োগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগপত্রের শুনানিতে যা হলো, অভিযুক্ত কারা নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার শিশু শিক্ষার্থীকে বলা’ৎকা’রের অভি’যোগে আ’টক মাদ্রাসা শিক্ষক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বড় ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ইংলিশরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে ২০১৮ সালের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার প্রতিশোধও নিল ‘থ্রি লায়ন্স’ বাহিনী। ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন বেলিংহাম ও রাশফোর্ড।

এদিন টরেন্টো স্টেডিয়ামে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ক্রোয়েটরা। শুরুর দিকেই ক্রোয়েশিয়ার বক্সের ভেতর ননি মাদুয়েকেকে লুকা মড্রিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় ফের শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি হ্যারি। ১২তম মিনিটে তার পেনাল্টি গোলেই এগিয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচের ৩৬তম মিনিটে মার্তিন বাতুরিনার দারুণ এক গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে, সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ অধিনায়ক।

জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেইন। বিশ্বকাপ ফুটবলে দুজনেরই গোল ১০টি করে।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ম মিনিটে সমতাসূচক গোলটি করেন পেতার মুসা। ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইংলিশরা। দ্বিতীয়ার্ধের ২য় মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে লক্ষ্যভেদ করে দলকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন জুড বেলিংহাম।

ম্যাচের ৮৫ মিনিটে ইংলিশদের হয়ে ৪র্থ গোলটি করলেন মার্কাস রাশফোর্ড। পরবর্তীতে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। তবে ইংলিশ রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি ক্রোয়েট ফরোয়ার্ডরা।

আগামী মঙ্গলবার (২৩ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার মোকাবিলা করবে ইংলিশরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

আপডেট সময় ০৪:২৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬