ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদকে জোটপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬টি আসনের প্রার্থীতালিকায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে নড়াইল-২ আসনের দলীয় প্রার্থী করা হয়েছিল। তবে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দল এনপিপির প্রার্থী হিসেবে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করলে মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মনোনয়ন পরিবর্তনের খবরে আবেগাপ্লুত হয়ে মনিরুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যেও কান্নাকাটি শুরু হয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
দুই মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে কান্নাজড়িত কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, ‘আমি ৩৯ বছর ধরে বিএনপি ও আপনাদের সঙ্গে আছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা নড়াইল ও লোহাগড়াবাসী আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় এসেছি।’
তিনি নেতাকর্মীদের কাছে জানতে চান, তারা তাঁর সঙ্গে থাকবেন কি না। জবাবে উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুঃসময়ের মনিরুল ভাই, আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’ এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি
‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’
অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন?
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’
শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স
সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির
মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ১২৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























