ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির

মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপেই শতাব্দীর অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। মনে করেছিলেন, এবারই শেষ বিশ্বকাপ খেলছেন তারা

কিন্তু মাঠে থাকার নিবেদন, ফুটবলের প্রতি অনন্ত প্রেম এবং বিশ্বকাপের মতো বড় আসরে পারফর্ম করার তীব্র জেদ তাদের আবার ফিরিয়ে এনেছে সবুজ ঘাসে। বুধবার সকালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ষষ্ঠ বিশ্বকাপের ম্যাচ খেলেছেন মেসি। বাংলাদেশের সময় অনুযায়ী, রাতেই মাঠে নামলেন পর্তুগালের সুপারস্টার রোনালদো। সিআর সেভেনও খেলতে নেমেছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।  

জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচে মেসি গোল করেছেন ১২০টি। রোনালদো আজ জাতীয় দলের হয়ে খেলবেন ২২৯তম ম্যাচ। পর্তুগিজ ফরোয়ার্ড গোল করেছেন ১৪৩টি। 

ছয়টি বিশ্বকাপে অংশ হওয়ার কীর্তি এরই মধ্যে গড়েছেন আরেক জন, মেক্সিকো গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও, মাঠে নামার সুযোগ হয়নি তার। চলতি আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৪০ বছর বয়সী এই ফুটবলারের জায়গা হয় বেঞ্চে।

হিউস্টনে পর্তুগালের এই ম্যাচে প্রতিপক্ষ ডিআর কঙ্গো। আফ্রিকার দেশগুলো এরই মধ্যে বিশ্বকাপে দ্যুতি ছড়িয়েছে। মরক্কো, আইভরি কোস্ট, মিশর, কেপ ভার্দে নজর কেড়েছে। ডিআর কঙ্গো পর্তুগালকে চমকে দিতে পারে সেই ধারাবাহিকতাতেই। ১৯৭৪ সালের পর প্রথম ডিআর কঙ্গো বিশ্বকাপে অংশ নিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

আপডেট সময় ১২:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬