ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান সরকার গঠনে ১০ বিধায়কের সমর্থন লাগবে বিজয়ের, কোন পথে হাঁটছেন অভিনেতা? পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, ভারতকে আগাম হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া শাপলা হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত ছাত্রদলের কমিটিতে ডজনখানেক ছাত্রলীগ

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার রাত সাড়ে দশটায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান স্যার তার পদত্যাগপত্রে সাইন করেছেন। আগামীকাল রাষ্ট্রপতির কাছে সেই পদত্যাগপত্র পাঠিয়ে দেয়া হবে।’

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অগাস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান। আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে মো: আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।

১৯৯৫ সালে বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত হন।পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আপডেট সময় ১২:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫