ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

পরীক্ষায় সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়।

এদিকে বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান সে কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ সাত বিষয়ে ফেল করেছে বলে জানায়। পাশাপাশি সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এদিকে শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনও অবগত নই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

পরীক্ষায় সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

আপডেট সময় ০৩:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬