ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, পুরস্কার পেলেন ২৯ কিশোর-যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার টাঙ্গাইলে টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মাধ্যমে পুরস্কার পেয়েছেন ২৯ জন কিশোর ও যুবক। সোমবার (১৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর তাদের মধ্যে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামী বই বিতরণ করা হয়। টাঙ্গাইল শহরের কলেজপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি মহল্লার কিশোর ও যুবকদের নামাজে আগ্রহী এবং মসজিদমুখী করতে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করেন।

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান জানান, শবে বরাতের দিন থেকে প্রতিযোগিতায় অংশ নিতে মহল্লার ৫২ জন কিশোর ও যুবক নাম লিখিয়েছেন। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবিরে উলার সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়েছিল। এতে সফল হয়ে মোট ২৯ জন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। তিনি আরও জানান, কিশোর ও যুবকদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের বিকল্প নেই। তাদের মোবাইল ফোনে আসক্তি কমিয়ে নামাজ ও ধর্মীয় কাজে উৎসাহিত করা এবং মসজিদমুখী করা আমাদের মূল লক্ষ্য।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও সুন্দর করবে। এতে কিশোর ও যুবকরা নামাজের প্রতি আগ্রহী হবে এবং তাদের দেখে অন্যরাও নামাজে আসবেন। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ থেকে অপসংস্কৃতি দূর হবে। তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান, যাতে আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান খান, সিনিয়র সহসভাপতি রেজানুর মির্জা, সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধক্ষ্য নাসির উদ্দিন টিটু, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান এবং অন্যান্য মুসল্লি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ লাখের চুক্তিতে বোরকা পরে স্টোরকিপার আগুন দেয়

টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, পুরস্কার পেলেন ২৯ কিশোর-যুবক

আপডেট সময় ০২:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬