ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

লিটন দাসদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় স্পন্সর ‘এসজি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

এবার লিটন কুমার দাসের ব্যাটের স্পন্সর এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। এই কোম্পানীর কাছ থেকে পছন্দ মতো ব্যাট বানিয়ে নিতে পারতেন তিনি। আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ ছিল স্পন্সর লোগো ব্যবহার করে। লিটনের সেই আয় আর থাকছে না। এসজির স্টিকার থাকবে না তার ব্যাটে। কারণ ভারতীয় এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করছে না।

এদিকে লিটনের মতো ইয়াসির আলী রাব্বি, মুমিনুল হকের সঙ্গেও প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করবে না বলে জানা গেছে। এই তিন ক্রিকেটারের এজেন্ট জানায়, এসজি চুক্তি নবায়ন করার পাকা কথা দিয়ে রেখেছিল। ক্রিকেটারদের এজেন্ট বলেছে, চুক্তি ‘বাতিল’ করার কোনো কারণ ব্যাখ্যা করেনি এসজি কোম্পানিটি।

এদিকে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক বোলারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয়েছে। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেওয়া হয়েছিল তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিলামে বাংলাদেশের সাতজন ক্রিকেটারকে রেখেছিল। সেখান থেকে কেবল মুস্তাফিজকে কিনে নেয় কেকেআর। তার মতো একজন ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ।

সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার প্রজ্ঞাপন জারি করেছে সোমবার। একই দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য ইমেইল করে। তার রেশ ধরে দুই দেশের ক্রিকেটে বয়কটের ঢেউ লেগেছে। ভারতীয় কোম্পানী স্পন্সর বাতিল বা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত আগুণে ঘি ঢালার মতো। পাল্টাপাল্টি লড়াইয়ে ভারতীয় পণ্য বয়ক, টিভি চ্যানেলও বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত হতে পারে!

এদিকে ব্যাটের স্পন্সর চুক্তি বাতিল বা নবায়ন না করার কারণ জানতে লিটন কুমার দাসকে ফোন করে পাওয়া যায়নি। টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক অবশ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি শুনেছি লিটনের ব্যাটের স্পন্সর চুক্তি বাতিল করেছে এসজি। আমাকে এখনও কিছু বলেনি। কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে জানতে পারব।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

লিটন দাসদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় স্পন্সর ‘এসজি’

আপডেট সময় ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬