ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

আর মাত্র কয়েক মাস পর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে ইরানের। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিলেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। তাজ বলেন, আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাব। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ‍্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।

অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর আগে, বহুবার তার মৃত্যুর খবর ছড়ানো হলেও এবারের সংবাদ অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। খামেনির মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইরানে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান!

আপডেট সময় ১২:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬