ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না পাকিস্তানের হাতে আটক হওয়া সেই ভারতীয় পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী: প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ‘রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে পারবে না’ মাকে মারধরের ঘটনায় ছেলের ৬ মাসের জেল, ১০০ টাকা জরিমানা বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের, ভিডিও ভাইরাল আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল, তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বিয়ারার হচ্ছেন তারেক রহমান।

আজ বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল জিয়া পরিষদ।

খালেদা জিয়াকে আপসহীন নেতা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পালিয়েছে, তারা আপস করেছে। যারা বর্তমানে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদেরও তিনি মন্তব্য শুনেছেন। ওয়ান–ইলেভেনের সময় তাদের বক্তব্য সেই ঘটনাকে সমর্থন করেছিল, তবে তারা ওয়ান–ইলেভেনের সময় সহায়ক ভূমিকা পালন করেছিল। একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের আপস করেননি এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের খুব অল্প সময়ই ক্ষমতায় ছিলেন। জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে। স্বৈরাচারের সঙ্গে আপস না করে তিনি সারা জীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন।

খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল অংশগ্রহণের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, কোটি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের হৃদয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণভাবে মানুষ শ্রদ্ধা জানিয়ে ফিরে গেছেন, যা তার দীর্ঘ ত্যাগেরই প্রতিফলন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ

তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক: আমীর খসরু

আপডেট সময় ০৪:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬