ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

এবার কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন। এ সময় নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ দিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, নাফ নদী ও আশপাশের এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা সীমান্তবর্তী এসব এলাকায় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জনসাধারণকে সতর্ক করার দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় ০২:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬