ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই সীমিত সংস্করণের পাসপোর্টের নমুনা প্রকাশ করেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যা বলছে-‘স্বাগতম, তবে ভালো হয়ে থাকুন!’ তার শেয়ার করা পাসপোর্টের নমুনার এক পৃষ্ঠায় দেখা যায়, ব্যাকগ্রাউন্ড বা পটভূমিতে স্বাধীনতার মূল ঘোষণার বাণী এবং রেজোলিউট ডেস্কের ওপর ট্রাম্পের একটি ছবি রয়েছে। পৃষ্ঠার নিচে তার স্বাক্ষরও রয়েছে। এর বিপরীত পৃষ্ঠায় জন ট্রাম্বুলের আঁকা বিখ্যাতদ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্সবা স্বাধীনতার ঘোষণার চিত্রকর্মের ছবি দেওয়া হয়েছে।

নতুন এই পাসপোর্টে ট্রাম্পের যে ছবিটি ব্যবহার করা হয়েছে, তা ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা রাষ্ট্রপতির প্রতিকৃতির ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। এটি চলতি বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত নকশার চেয়ে আলাদা, কারণ আগের নকশায় প্রেসিডেন্টের ভিন্ন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে গতকাল শুক্রবার হোয়াইট হাউসের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা ছিল, ‘আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন ইউএস পাসপোর্ট।

এই সর্বশেষ ছবিটিই স্মারক পাসপোর্টের অফিশিয়াল বা চূড়ান্ত নকশা কিনা তা জানতে চাইলে হোয়াইট হাউস বিষয়টি পররাষ্ট্র দপ্তরের দিকে ঠেলে দেয়। সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করেছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রথম এই সীমিত সংস্করণের ভ্রমণ নথির কথা ঘোষণা করা হয়েছিল। তখন এটিকেআমেরিকার ২৫০তম বার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে একটি সীমিত সংস্করণের ইউএস পাসপোর্টহিসেবে অভিহিত করা হয়। এর সামনে, পেছনে এবং ভেতরের কভারে কাস্টম আর্টওয়ার্ক ও উন্নত ছবি থাকবে বলে জানানো হয়েছিল।

ওই সময় সিএনএনকে এক কর্মকর্তা জানিয়েছিলেন, যারা ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি গিয়ে পাসপোর্ট নবায়ন করবেন, এটি মূলত তাদের জন্যই ডিফল্ট বা নির্ধারিত পাসপোর্ট হিসেবে দেওয়া হবে। তবে অনলাইন বা অন্যান্য লোকেশন বা স্থান থেকে পাসপোর্ট করলে আগের বিদ্যমান নকশাই বহাল থাকবে। বর্তমানে প্রচলিত মার্কিন পাসপোর্টের ভেতরের প্রথম কভারে পার্সি মোরানের একটি চিত্রকর্মের ছবি রয়েছে। এটি ফোর্ট ম্যাকহেনরিতে বোমাবর্ষণের পরদিন সকালে ফ্রান্সিস স্কট কির আঁকা ছবি, যা পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল। এই পাসপোর্টের ভেতরের প্রথম কভারে মার্কিন জাতীয় সংগীতের কিছু লাইনও মুদ্রিত রয়েছে। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প

আপডেট সময় ১২:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬