ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

এবার পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ক্ষেতুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামেদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। কৃষকলীগ নেতা সুরুজ মিয়া জানান, “আওয়ামী লীগ নেত্রী দেশের বাইরে থাকায় আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আব্দুল রশিদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোরশেদ জ্যোতি।

পাবনা-১ আসনের ‘ধানের শীষ’ প্রার্থী ভিপি শামসুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী শান্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাশু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল সাত্তার জিন্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহানুর আলম পিন্টু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজনু। এছাড়াও ছাত্রদলের সাবেক সভাপতি মজনু উপস্থিত ছিলেন।

ভিপি শামসুর রহমান বলেন, “এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। আমরা আওয়ামী লীগের বন্ধুদের সঙ্গে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে চাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬