ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাঁদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির একটি মন্তব্য নতুন করে উসকে দিয়েছে সেই আলোচনা।

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গ্রীষ্মকালীন আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ টেনে আনেন মেয়র জোহরান মামদানি।

তিনি বলেন, একই সময়ে নিউইয়র্ক নিকসের খেলা, স্বাধীনতা দিবসের উদ্‌যাপন এবং টেইলর সুইফটের বিয়ের মতো বড় আয়োজন থাকলেও শহর বিশ্বের মানুষকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।

মেয়রের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কারণ, টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি—কেউই এখন পর্যন্ত তাঁদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। ফলে অনেকের ধারণা, মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবেই বহুল প্রতীক্ষিত বিয়ের কোনো তথ্য প্রকাশ করে ফেলেছেন।

তবে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি বিষয়টিকে হালকাভাবে উড়িয়ে দেন। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত নন। হাস্যরসের সুরে বলেন, অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও বাড়িতে বসে টেইলর সুইফটের গান শুনে নবদম্পতির জন্য শুভকামনা জানাবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট দুই তারকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরই মধ্যে সম্ভাব্য অতিথি তালিকায় ভেসে বেড়াচ্ছে হলিউড ও সংগীত অঙ্গনের একাধিক পরিচিত নাম। তবে ভক্তদের এখন একটাই অপেক্ষা—গুঞ্জন কি সত্যি হবে, নাকি এটিও থেকে যাবে তারকাদের ঘিরে আরেকটি আলোচিত জল্পনা হিসেবে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

আপডেট সময় ০৬:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬