ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা

মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামী-এর কবর জিয়ারত করেছেন দলটির বর্তমান আমীর ডা. শফিকুর রহমান। গতকাল ২৪ ডিসেম্বর (শনিবার) রাতে তিনি পাবনায় কবর জিয়ারত করেন। পাবনায় এক নির্বাচনী জনসভা শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ডা. শফিকুর রহমান শহীদ নিজামীর কবর জিয়ারতে যান। সেখানে তিনি মহান আল্লাহর দরবারে মাওলানা মতিউর রহমান নিজামী-এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ইকবাল হোসাইন, শহীদ নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

এ ছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা কবর জিয়ারতে অংশ নেন। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ নিজামীর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অবদান স্মরণ করেন এবং ইসলামি আন্দোলনের পথে দৃঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। জামায়াত নেতাদের মতে, নিজামী ইসলামী আন্দোলনের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি আদর্শ ও ত্যাগের মাধ্যমে কর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। এই কবর জিয়ারত ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতিহাস বলছে, আলজেরিয়ার বিপক্ষে হারবে আর্জেন্টিনা

মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

আপডেট সময় ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬