ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর- ১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের শাপলা কলি প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য আমাদের কাছে এসেছে। যারা আমাদের বাধা দিতে চাইবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের কঠোরভাবে প্রতিহত করবে।

তিনি ২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ সাধারণ জনগণকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার ইতিহাস মানুষ ভুলে যায়নি। কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নামে বাস্তবে কিছুই নেই। এসব হলো প্রতারণার একটি প্যাকেজ, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের প্রকৃত সংকট হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থা, অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের আইনের আওতায় আনা এবং বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় এনসিপির মুখপাত্র, নির্বাচন কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছে ‘শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে’। তার এই লজ্জাজনক বক্তব্যে প্রমাণ করে, তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই এনসিপি ও ১১ দলীয় জোট নির্বাচনী মাঠে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম 

আপডেট সময় ০৯:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬