ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র

বট বাহিনী’র আসল স্বরূপ আজ মানুষের কাছে উন্মোচিত: ছাত্রদল সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দেশের তরুণ প্রজন্ম এখন সচেতন, তারা জেনে গেছে কারা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছড়াচ্ছে এবং কারা ‘বট বাহিনী’র মাধ্যমে প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় একটি স্থিতিশীল ক্যাম্পাস ও স্থিতিশীল বাংলাদেশ চেয়েছি। আর সেই স্থিতিশীলতার স্বার্থেই আমরা সবকিছুতে ছাড় দিয়েছি। কিন্তু আমাদের উসকানিমূলক কর্মকাণ্ডে বাধ্য করতে অনেকগুলো ‘মব’ সৃষ্টি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি দেওয়ার পর একটি মহল পরিকল্পিতভাবে মব তৈরি করে প্রচার করেছে যে—ছাত্রদল হল দখল করতে এসেছে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদের কিছু নির্বাচিত সদস্য এখন তাদের প্রতিবেশীদের কথাও বিশ্বাস করতে পারছেন না। আগে প্রোপাগান্ডা বা মিথ্যাচার করে তারা জনমত প্রভাবিত করতে পারলেও, আসন্ন জাতীয় নির্বাচনে মানুষ তাদের কথায় কর্ণপাত করছে না। তাদের দ্বিচারিতা এবং নেতিবাচক পরিবেশ তৈরির জন্য ব্যবহৃত ‘বট বাহিনী’র আসল স্বরূপ আজ মানুষের কাছে উন্মোচিত।

পুরাতন কালেক্টরেট মাঠে নির্বাচনী প্রচারণা শেষে রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার মৌগাতী ইউনিয়নে নেত্রকোনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর আগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে জেলা ও উপজেলা ছাত্রদলকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

বট বাহিনী’র আসল স্বরূপ আজ মানুষের কাছে উন্মোচিত: ছাত্রদল সভাপতি

আপডেট সময় ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬