ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মাত্র সাড়ে পাঁচ মাসেই কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মেধা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার এই ছাত্র মাত্র সাড়ে ৫ মাসে (৫ মাস ১৭ দিন) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জুবায়েরের এই অভাবনীয় সাফল্যকে উদযাপন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এদিকে জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় সে এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। সে যেন আগামীতে একজন বড় আলেম হতে পারে, সেজন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে জুবায়ের বলে, আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমিও দিনরাত পরিশ্রম করেছি। সবার দোয়ায় এত দ্রুত হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী জানান, মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে জুবায়েরের এই অর্জন সবাইকে অনুপ্রাণিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি

মাত্র সাড়ে পাঁচ মাসেই কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

আপডেট সময় ০১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬