ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি ‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক

মাত্র সাড়ে পাঁচ মাসেই কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মেধা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার এই ছাত্র মাত্র সাড়ে ৫ মাসে (৫ মাস ১৭ দিন) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জুবায়েরের এই অভাবনীয় সাফল্যকে উদযাপন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এদিকে জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় সে এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। সে যেন আগামীতে একজন বড় আলেম হতে পারে, সেজন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে জুবায়ের বলে, আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমিও দিন–রাত পরিশ্রম করেছি। সবার দোয়ায় এত দ্রুত হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী জানান, মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে জুবায়েরের এই অর্জন সবাইকে অনুপ্রাণিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ

মাত্র সাড়ে পাঁচ মাসেই কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

আপডেট সময় ০১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬