ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও ইরানকে দ্রুত হামলা বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা, নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির চরম উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। রোববার (১৫ মার্চ) লাইভ আপডেটে এ খবর জানিয়েছে গালফ নিউজ। দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করেন। পরিস্থিতির আকস্মিক অবনতি হতে পারেএমন আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যেরদ্রুত পরিবর্তনশীলপরিস্থিতির ওপর সার্বক্ষণিক ও কড়া নজর রাখছে। কোনো প্রকার ঝুঁকি এড়াতেই নাগরিকদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সতর্কবার্তায় দূতাবাস আরও উল্লেখ করেছে, পরিস্থিতি অনুকূলে থাকতে থাকতেই যেন নাগরিকরা এই সুযোগ গ্রহণ করেন।

প্রসঙ্গত, রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম বিমানবন্দরগুলো বর্তমানে চালু থাকলেও সৌদি আকাশসীমায় ঝুঁকি বাড়ছে। ক্রমাগত মিসাইল এবং ড্রোন হামলার হুমকির কারণে প্রায়ই আকাশপথের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি এয়ারলাইন্সগুলোর কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য ও সম্ভাব্য বাতিল বা বিলম্বের বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা এখনই দেশ ছাড়ছেন না বা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য দূতাবাসের কঠোর নির্দেশনা রয়েছে। যেমন

* নিরাপদ আশ্রয়: নিজের ঘর বা নিকটস্থ কোনো ভবনে একটি নিরাপদ স্থান চিহ্নিত করে রাখুন।

* মজুত: পর্যাপ্ত খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম মজুত রাখুন যাতে পরিস্থিতি খারাপ হলে ঘরের ভেতরেই অবস্থান করা যায়।

* স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা সবসময় মেনে চলুন, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলুন এবং দূতাবাসের সর্বশেষ নির্দেশনার ওপর নজর রাখুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও

যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কবার্তা, নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

আপডেট সময় ০৩:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬