ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির

ইসরায়েলের আরেক শহরে ইরানের ভয়াবহ হামলা, হতাহত শতাধিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের আরেক শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে বাত ইয়ামে একটি ভবনে ইরানের হামলায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানাচ্ছে যে, হোম ফ্রন্ট কমান্ডের অনুমান তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়ামে আঘাত হানার স্থান থেকে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। ইয়নেট জানিয়েছে, ওই হামলায় আহতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে চারজন গুরুতর আহত।

ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি ছেলে এবং ৬৯ এবং ৮০ বছর বয়সী দুই বৃদ্ধা নারী রয়েছেন।

ইয়নেট জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত আরেকটি শহর রেহোভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। এদিকে ইরান ও ইসরায়েলের হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। কিয়ার স্টারমার কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন। সূত্র : আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা

ইসরায়েলের আরেক শহরে ইরানের ভয়াবহ হামলা, হতাহত শতাধিক

আপডেট সময় ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫