ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তেলের ও জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। তিনি উল্লেখ করেন, “আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।”

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ধর্মকে পুঁজি করে রাজনীতি করার প্রবণতাকে কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এইসব ভুলবেন না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে।” তিনি সৎ ও ভালোভাবে খাল খননের কাজে মানুষের অবদান রাখার ওপরও জোর দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ইরান বিশ্বকাপে অংশ নেবে কি না, জানালেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তেলের ও জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬