ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি তাহেরের, স্বাগত জানিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ আত্মসাৎ মামলায় স্ত্রী সহ গ্রেফতার বিএনপি নেতা বাবলু আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ

অর্থ আত্মসাৎ মামলায় স্ত্রী সহ গ্রেফতার বিএনপি নেতা বাবলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

Oplus_131072

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থানা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

বাবলু ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বাদি বাবর আল মাসুদ জানান, ঢাকাস্ত একটি কোম্পানির সাথে ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রী আইরিন আক্তারের। পাওনা টাকা ফেরত দিতে তালবাহানা করে সময় ক্ষেপন করেন। পরবর্তিতে হাবিবুল ইসলাম বাবলু একটি চেক প্রদান করেন। সেই চেকটি খতিয়ে দেখা যায় জাল। উপায় না পেয়ে গেল বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির সিও হিসেবে গুলশান থানায় তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। পরে বুধবার রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাকে নিশ্চিত করেন সংশ্লিস্ট থানা পুলিশ।

মামলার তদন্তকারি কর্মকর্তা মো. আজিজ মাহমুদ বলেন, একটি নিয়মিত মামলা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাবিবুল ইসলাম বাবলু ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি তাহেরের, স্বাগত জানিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ আত্মসাৎ মামলায় স্ত্রী সহ গ্রেফতার বিএনপি নেতা বাবলু

আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬