ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স

ইসরায়েল শুধু এই অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের জন্য হুমকি: জর্ডানের বাদশাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১২৬৩ বার পড়া হয়েছে

অবশেষে ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে মুখ খুললেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বিন আল হুসেইন। তিনি তীব্র সমালোচনা করে বলেন, ইসরায়েল শুধু এই অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের জন্য হুমকি তৈরি করছে।

সম্প্রতি ইসরায়েলকে গোপনে সহায়তা করার অভিযোগে জর্ডানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এর মাঝেই বাদশাহ আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় জানান, “আমাদের চোখের সামনে মানবতার বিরুদ্ধে এক লজ্জাজনক চিত্র উন্মোচিত হচ্ছে। বৈশ্বিক মূল্যবোধের ভয়াবহ অবনতি হয়েছে। এবার তারা ইরানকেও যুদ্ধক্ষেত্র বানিয়ে তুলেছে।”

তিনি আরও বলেন, “এই সংঘাতের পরিধি কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। এটি শুধু ইরান-ইসরায়েলের দ্বন্দ্ব নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে। সংঘাতের অবসান অত্যন্ত জরুরি।”

বাদশাহের মতে, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে ন্যায়সংগত শান্তি, আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে একটি টেকসই সমঝোতা। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নিয়ে এই সংঘাত নিরসনের আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন

ইসরায়েল শুধু এই অঞ্চল নয়, বরং পুরো বিশ্বের জন্য হুমকি: জর্ডানের বাদশাহ

আপডেট সময় ১২:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫