ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

বিয়ের জন্য ভারতীয়দের স্বর্ণ কিনতে মানা করলেন মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো অভ্যাস আবার চালুর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিয়েতে আপাতত স্বর্ণ না কেনা, ভোজ্যতেল কম ব্যবহার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের অভ্যাস গড়ে উঠেছিল, এখন আবার সেসব পদ্ধতিকে গুরুত্ব দেয়া দরকার।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মোদি বলেন, ‘করোনার সময়ে আমরা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছিলাম তিনি আরও বলেন, ‘আমরা তখন এসবের সঙ্গে অভ্যস্তও হয়ে গিয়েছিলাম।মোদি বলেন, ‘আজ সময়ের দাবি হলো, জাতীয় স্বার্থে আমরা আবার সেই অভ্যাসগুলো চালু করি এবং সেগুলোকে অগ্রাধিকার দিই।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই সংঘাতের কারণে হরমুজ প্রণালিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সমুদ্রপথ দিয়ে যায়। মোদি বলেন, ‘সারা বিশ্বেই পেট্রোলডিজেলের দাম অনেক বেড়ে গেছে তিনি বলেন, ‘পেট্রোলডিজেল কিনতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব।

এ ছাড়া বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনার আহ্বানও জানান মোদি। তিনি বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে এটি সহায়ক হবে। একই সঙ্গে তিনি জনগণকে ভোজ্যতেলের ব্যবহার কমাতে এবং কৃষকদের আমদানিনির্ভর রাসায়নিক সারের ব্যবহার কমানোর আহ্বান জানান। মোদি বলেন, ‘আমাদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক চাষাবাদের দিকে যেতে হবে তিনি আরও বলেন, ‘এভাবে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারব এবং আমাদের কৃষিজমি ও ধরিত্রীকেও রক্ষা করতে পারব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

বিয়ের জন্য ভারতীয়দের স্বর্ণ কিনতে মানা করলেন মোদি

আপডেট সময় ১০:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬