ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

হাজিরা খাতায় সই করে ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হাজিরা খাতায় সই করে নিজের স্থলে দাখিল পাশ করা ছেলেকে দিয়ে পাঠদান করাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি বিষয়টি জানাজানি হলে গত ১২ মে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত ৭৮৮/৭ নম্বর স্মারকের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, অসুস্থতার অজুহাতে ছুটি না নিয়ে নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা দিতেন ফাতেমা বেগম। পরে নিজের স্থলে তার সদ্য দাখিল পাশ করা ছেলে মিরাজুন্নবী সিয়ামকে দিয়ে দীর্ঘদিন পাঠদান করাতেন তিনি। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, অনিয়মের বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

হাজিরা খাতায় সই করে ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বরখাস্ত

আপডেট সময় ১০:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬