ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাজ্যের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)।

রোববার (৭ জুন) সহ-সভাপতি রঞ্জিত শূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিডিআর জানায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে আটক করে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসব ঘটনায় বিশেষভাবে নারী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এপিডিআরের অভিযোগ, সীমান্তে পাঠানো এসব মানুষকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) প্রবেশ করতে দিচ্ছে না, কারণ তাদের পরিচয় নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। ফলে অনেকেই দুই দেশের মাঝখানের নো ম্যানস ল্যান্ডে আটকে পড়ছেন।

সেখানে থাকা মানুষগুলো খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে। গর্ভবতী নারী ও শিশুরাও এই পরিস্থিতিতে রয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফ তাদের দায়িত্ব অস্বীকার করছে এবং বিজিবিও তাদের বাংলাদেশি হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। ফলে সীমান্তের ওই এলাকায় মানবিক সংকট তৈরি হয়েছে।

এপিডিআরের দাবি, ভারতের ‘ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট’ নীতি অসাংবিধানিক এবং তা দেশটির সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি।

সংগঠনটির সহসভাপতি রঞ্জিত শূর বলেন, নো ম্যানস ল্যান্ডে আটকে থাকা সব মানুষকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে ফিরিয়ে নিতে হবে এবং বিতর্কিত পুশব্যাক নীতি বাতিলের দাবি জানান তিনি। পাশাপাশি তিনি বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ

আপডেট সময় ১১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬