ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভার কাউন্সিলদের নিয়ে আলোচনার আয়োজন ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি বাতিল করে দেন বৈঠক। মূলত জনরোষ ও পচা ডিম ছোড়ার ‘ভয়’ থেকেই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি।

রোববার (৭ জুন) সকালে পূর্বনির্ধারিত এই বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগের পর পৌরসভার কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই অচলাবস্থা কাটিয়ে উঠতে করণীয় সম্পর্কে আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন দলের নেত্রী।

দলীয় সূত্রের দাবি, কাউন্সিলরদের নিয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের তৃণমূল ভবনে এই বৈঠক ডাকা হয়েছিল। এতে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পৌরসভার কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষ নেতাদের। সেখানে কলকাতা পৌরসভার ভবিষ্যৎ ও নতুন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আগামী তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করতে তোড়জোড় করছে দলটি।

তবে বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করা হলো। বিকেল সাড়ে তিনটায় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে ক্ষমতাসীন দল বিজেপি বিক্ষোভ করার শঙ্কা দেখা দেয়। পাশাপাশি ‘জনতা’ ডিম ছুড়তে পারেন বলেও খবর এসেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। এমন পরিস্থিতিতে পৌরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে রাজি হননি। তাই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রটি দাবি করেছে।

দলীয় নেতাদের মতে, আগামীকাল সোমবার বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া মঞ্চের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেখানে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল ভবনে অথবা কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়া হলে তা মোটেও ভালো ফল বয়ে আনবে না। সবদিক খতিয়ে দেখেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা

আপডেট সময় ১১:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬