ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা এএন-৩২ বিমান বি’ধ্ব’স্ত

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামে এক পেট্রল পাম্প কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

নিহত মো. ফয়সাল হোসেন ছুটি ভাটবাউর এলাকার মো. মুন্নু মিয়ার ছেলে। তিনি ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের নোজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামনে ফুটবলের আন্তর্জাতিক আসর ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে নিজের সমর্থিত দল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য তিনি পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন অতিক্রম করেছে। এসএস পাইপের সাহায্যে পতাকা টাঙানোর সময় ঝোড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি বলেন, ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য বিকেল সাড়ে ৫টার দিকে ফয়সাল পাম্পের একটি আমগাছে উঠে। পতাকা টাঙানোর সময় তার হাতে একটি এসএস পাইপ ছিল। এ সময় হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে পাইপটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের সাথে লেগে যায়। এতে ফয়সাল সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে অস্বাভাবিক কোনো কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬