ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২ জামালপুরে আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল যারা সার্কভুক্ত দেশগুলোর ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে সন্দেহজনক: তথ্যমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ খান ইসলাম ধর্মে দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের প্রতিদান ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির খালে উল্টে পড়ল মাছভর্তি পিকআপ, চালককে ফেলে মাছ কুড়াতেই ব্যস্ত স্থানীয়রা আগামী পাঁচ বছরে ২০ হাজার খাল খনন করা হবে: প্রধানমন্ত্রী কান্না সহ্য করতে না পেরে দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা, বাবা আটক

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। গ্রেফতার গোলাম রসুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজের ফেসবুক আইডিতে ‘আপত্তিকর’ একটি পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গোলাম রসুলকে মঙ্গলবার বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলায় ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোডাউনে গিয়ে নিহত-১, আহত ২

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে

আপডেট সময় ১১:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬