ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

“নতুন বাংলাদেশের জন্ম ৫ আগস্ট, ৮ নয়”—সরকারি ঘোষণার বিরোধিতা হাসনাত আব্দুল্লাহর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

54645

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরকারঘোষিত “নতুন বাংলাদেশ দিবস” নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট নয়।” তার দাবি, এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় এসেছিল, সেটাই নতুন বাংলাদেশের প্রকৃত সূচনা।

সরকারের সাম্প্রতিক ঘোষণায় ৮ আগস্টকে “নতুন বাংলাদেশ দিবস” হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, হাসনাত এই সিদ্ধান্তকে “ছাত্র-জনতার অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা” বলে আখ্যা দেন। তিনি বলেন, ৫ আগস্টের ইতিহাস বিকৃত করার যে কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।

উল্লেখ্য, এর একদিন আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা দুটি পৃথক পরিপত্রে ৮ আগস্টকে “নতুন বাংলাদেশ দিবস” এবং ১৬ জুলাইকে “শহীদ আবু সাঈদ দিবস” হিসেবে ঘোষণা করে সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সূচনা দিন হিসেবে ৮ আগস্টকে চিহ্নিত করা হয়। তবে এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক এবং মতবিরোধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

“নতুন বাংলাদেশের জন্ম ৫ আগস্ট, ৮ নয়”—সরকারি ঘোষণার বিরোধিতা হাসনাত আব্দুল্লাহর

আপডেট সময় ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫