ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

“আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে”—সংস্কার কমিশনকে কটাক্ষ সালাহউদ্দিন আহমদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, আলোচনার চেয়ে এখন খাবারদাবার নিয়েই বেশি ব্যস্ততা চলছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “বিএনপি বিশ্বাস করে, শেষ পর্যন্ত আমরা একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব। তবে এখন যেটা চলছে—তা সংস্কারের চেয়ে খাওয়াদাওয়া নিয়েই বেশি। এটি দুঃখজনক।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ রোপণ হয়েছিল বিএনপির যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। আমরা জানতাম পতন আসবেই, তবে সেটা কবে, কখন, কোন প্রক্রিয়ায়—সে প্রশ্ন ছিল অমীমাংসিত।”

সংস্কার প্রক্রিয়ায় বিএনপির অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করে দিয়ে তিনি জানান, “বিএনপি সরকারকে সহযোগিতা করছে। আমরা একমত হয়েছি যে, কোনো ব্যক্তি টানা দশ বছরের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই অবস্থানই ফ্যাসিবাদ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

“আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে”—সংস্কার কমিশনকে কটাক্ষ সালাহউদ্দিন আহমদের

আপডেট সময় ০৯:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫